শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হলেন প্রকৌশলী হাসান মাহমুদ   নিজেকে ‘দ্য গ্রেটেস্ট’ বললেন ট্রাম্প, বাইডেন-ওবামাকে রাখলেন ‘ফেইলিয়রস’ তালিকায়   জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের   ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা   কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী   মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের   ২০৩০-এর মধ্যে সর্বজনীন আইনি পরিচয় নিশ্চিত করার চ্যালেঞ্জ   
নিজেকে ‘দ্য গ্রেটেস্ট’ বললেন ট্রাম্প, বাইডেন-ওবামাকে রাখলেন ‘ফেইলিয়রস’ তালিকায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৩৩)

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে নিজের তৈরি একটি ‘টিয়ার চার্ট’ প্রকাশ করেছেন। সেখানে নিজেকেই একমাত্র ‘দ্য গ্রেটেস্ট’ বা ‘সর্বকালের সেরা’ শ্রেণিতে রেখেছেন তিনি। বিপরীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামাকে রাখা হয়েছে সবচেয়ে নিচের ‘ফেইলিয়রস’ বা ‘ব্যর্থ’ শ্রেণিতে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্টদের এই র‌্যাঙ্কিং প্রকাশ করেন ট্রাম্প। তালিকায় মার্কিন প্রেসিডেন্টদের ছয়টি স্তরে ভাগ করা হয়েছে—‘দ্য গ্রেটেস্ট’, ‘গ্রেট’, ‘নিয়ার গ্রেট’, ‘অ্যাভারেজ’, ‘বিলো অ্যাভারেজ’ এবং ‘ফেইলিয়রস’।

‘দ্য গ্রেটেস্ট’ শ্রেণিতে ট্রাম্প ছাড়া আর কোনো প্রেসিডেন্টের নাম রাখা হয়নি। অর্থাৎ নিজের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সব প্রেসিডেন্টকে ছাড়িয়ে নিজেকেই সর্বোচ্চ অবস্থানে রেখেছেন তিনি।

দ্বিতীয় স্তর ‘গ্রেট’-এ রাখা হয়েছে দেশটির ইতিহাসের বেশ কয়েকজন প্রভাবশালী প্রেসিডেন্টকে। এ তালিকায় রয়েছেন আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট, উড্রো উইলসন, থমাস জেফারসন ও অ্যান্ড্রু জ্যাকসন। ট্রাম্পের তালিকা অনুযায়ী, তারাও তার চেয়ে এক ধাপ নিচে অবস্থান করছেন।

‘নিয়ার গ্রেট’ শ্রেণিতে রাখা হয়েছে থিওডোর রুজভেল্ট, গ্রোভার ক্লিভল্যান্ড, জন অ্যাডামস ও জেমস কে. পোল্ককে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ কয়েকজনকে ‘অ্যাভারেজ’ বা গড়পড়তা শ্রেণিতে রাখা হয়েছে।

তালিকার সর্বনিম্ন ‘ফেইলিয়রস’ শ্রেণিতে ট্রাম্প রেখেছেন জো বাইডেন, বারাক ওবামা, ইউলিসিস এস. গ্রান্ট, ওয়ারেন হার্ডিং ও জিমি কার্টারকে।

তবে ট্রাম্পের প্রকাশ করা তালিকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্টের নাম না থাকায়ও আলোচনা তৈরি হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রোনাল্ড রিগ্যান, ডোয়াইট আইজেনহাওয়ার, জন এফ. কেনেডি, রিচার্ড নিক্সন এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও জর্জ ডব্লিউ বুশ।

ট্রাম্পের এই র‌্যাঙ্কিং প্রকাশের পেছনে একটি জরিপের প্রসঙ্গও রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে প্রকাশিত জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ রিপাবলিকান ভোটার বলেছেন, তারা অন্য রিপাবলিকান প্রেসিডেন্টদের তুলনায় ট্রাম্পকে সবচেয়ে বেশি পছন্দ বা শ্রদ্ধা করেন। একই জরিপে রোনাল্ড রিগ্যানকে ১৮ শতাংশ এবং আব্রাহাম লিংকনকে ৮ শতাংশ ভোটার পছন্দের প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন।এর পরই নিজের তৈরি প্রেসিডেন্টদের র‌্যাঙ্কিং প্রকাশ করেন ট্রাম্প।

তবে কোন নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সাবেক প্রেসিডেন্টদের বিভিন্ন শ্রেণিতে রাখা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ফলে প্রকাশিত তালিকাটি মূলত ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যায়ন হিসেবেই দেখা হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]