শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট   ইরানকে সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের   নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর   সৌদি বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি   ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলছে, জানালেন তামিম   ঝিনাইদহে মেসে বাজার করা নিয়ে বিরোধ, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত   রিজভীকে নতুন দায়িত্বে পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’র অভিনন্দন   
সৌদি বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৫৮ এএম   (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, নাজরান বিমানবন্দরের একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ এবং একই অঞ্চলে আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।

হুতি সামরিক মুখপাত্রের দাবি, তাদের সামরিক অভিযানের অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জ্বালানি অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতিদের হামলার ঘটনা বেড়েছে। এর আগে জিজান অঞ্চলে আরামকোর একটি তেল শোধনাগারেও হামলার দাবি করেছিল হুতিরা। ওই ঘটনায় শোধনাগারে আগুন লাগার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, সৌদি ভূখণ্ডে হুতিদের ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে এর প্রভাব শুধু সৌদি আরবেই সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]