সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৫৫ এএম   (ভিজিট : ৫২৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৪ আগস্ট (সোমবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন সূচি অনুযায়ী, ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র—এই তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। নতুন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। ঢাকার বাইরের জেলার পরীক্ষার্থীদেরও নির্ধারিত এই কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বিষয় কোড ১৭৪, হিসাববিজ্ঞান প্রথম পত্রের ২৫৩ এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের ১২১। তবে পুনঃপরীক্ষায় কেবল ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা এবং নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করা পরীক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।

এর আগে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরবর্তীতে ওই দিনের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]