সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১০২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপপরিচালক এম এম শাব্বির হাসান প্রায় দেড় দশক পর নিজ পদে ফিরেছেন। সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিতে পুনর্বহাল করেছে দুদক।

গত ৩০ সেপ্টেম্বর শাব্বির হাসানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই দিন থেকে আদেশটি কার্যকর করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় ১৫ বছর পর চাকরিতে ফিরলেন শাব্বির হাসান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে বেকসুর খালাস পাওয়ার পর তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাকে অব্যাহতি দিয়েছে কমিশন। একই সঙ্গে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট অফিস আদেশের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্তের পর শাব্বির হাসানের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার দায় থেকে তাকে অব্যাহতি দিয়ে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশের ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শাব্বির হাসানের সাময়িক বরখাস্তের সময়কে কর্মকাল হিসেবে গণ্য করা হবে।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় শাব্বির হাসানকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই শাস্তি কার্যকর স্থগিত রাখা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২১ মে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত শাব্বির হাসানকে বেকসুর খালাস দেন। এরপরই বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দুদক।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]