সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তেহরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেও এই সংঘাতের অবসান সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আরাগচি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমেও এর কোনো সমাধান পাওয়া যাবে না।

আরাগচির মতে, আলোচনা, ন্যায়বিচার ও কূটনৈতিক মর্যাদাবোধের ভিত্তিতে নেওয়া পদক্ষেপই বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ ও ‘বেআইনি আগ্রাসন’ বন্ধ করে একটি চূড়ান্ত সমাধানের পথ তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপের পথ বেছে নেয়, তাহলে নিজেদের আরও জোরালোভাবে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তেহরান প্রস্তুত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। পরে মার্কিন সেনাবাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।

গত ১৮ জুন স্বাক্ষরিত একটি কাঠামোগত চুক্তির পর থেকেই সংঘাত অবসানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কৌশলগত জলপথে নৌ-চলাচল ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচনার আওতায় এনে একটি চূড়ান্ত শান্তি চুক্তির পথ সুগম করাই ওই চুক্তির লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]