সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
নির্দেশ অমান্য করে নিউইয়র্কে থাকায় দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ এএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় দুই ইরানি কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছে মার্কিন প্রশাসন। একাধিকবার অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেন, সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও দুই ইরানি প্রতিনিধি নিউইয়র্কে অবস্থান করছিলেন। পরে তাদের জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তাদের পুরো প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

পুরো প্রতিনিধিদল দেশে ফিরে গেলেও ওই দুই কূটনীতিক নির্দেশ অমান্য করে নিউইয়র্কে থেকে যান। পরে শুক্রবার ইরানি মিশনকে আবারও জানানো হয়, ওই দুই কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিষয়টি মার্কিন প্রশাসনের নজরে এসেছে। তাদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

শেষ পর্যন্ত ওই নির্দেশের পর একজন ইরানি কূটনীতিক শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]