হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারে হামলা, মধ্যপ্রাচ্যে ২ হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি
চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রায় ২ হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রকাশিত লাইভ কাভারেজে এসব তথ্য জানানো হয়েছে।
মার্কিন-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ আপডেটের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন সেনা মোতায়েনের খবর সামনে এসেছে।