ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির মেয়াদ শেষ হওয়ায় এটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।