সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুই মাসে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৫০০ কোটি টাকা   সংবিধানে পুনর্বহাল হচ্ছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস   লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    পাটওয়ারীর ‘অসংলগ্ন কথাবার্তা’ বলার অভ্যাস আছে: স্বরাষ্ট্রমন্ত্রী   কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি   মোজতবা আলী খামেনির চিকিৎসাধীন হাসপাতালে ফের মার্কিন হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার   জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৪৯ জন মুক্ত, ২৯ জন এখনও হেফাজতে   
জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের ঘটনায় আমরা ব্যথিত, ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস রাশেদ খানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৫৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান দাবি করেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার প্রায় ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ—অতীতে প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি দখলে নিয়েছেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন। তিনি আরও দাবি করেন, নাজিম উদ্দীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় কারাগারেও ছিলেন।

পোস্টে রাশেদ খান বলেন, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে প্রায় ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সেখানে স্টুডিও স্থাপন করেন সালমান মুক্তাদির। একই সময়ে নিউ গিনি প্রোপার্টিজের পক্ষ থেকে এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করা হয়, যাতে ভেতরের অন্য জমির মালিকদের প্রবেশে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।

রাশেদ খানের দাবি, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট জমির মালিকরা লোকজন ভাড়া করে গেট ভাঙতে গেলে ভুলবশত নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালান। তিনি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, আইনের আশ্রয় নেওয়ার পরিবর্তে পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। তবে সালমান মুক্তাদির ঘটনার সব পক্ষের বক্তব্য না নিয়েই বিএনপির লোকজন চাঁদা না পাওয়ায় তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগও করেন তিনি।

রাশেদ খান বলেন, পুরো ঘটনা জানার পর সালমান মুক্তাদিরের উচিত হবে বিষয়টির প্রকৃত তথ্য তুলে ধরা। একই সঙ্গে তিনি সালমান মুক্তাদিরের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, ‘জুলাই যোদ্ধা’ সালমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। তার দাবি, ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি দেওয়া হবে এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]