সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুই মাসে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৫০০ কোটি টাকা   সংবিধানে পুনর্বহাল হচ্ছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস   লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    পাটওয়ারীর ‘অসংলগ্ন কথাবার্তা’ বলার অভ্যাস আছে: স্বরাষ্ট্রমন্ত্রী   কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি   মোজতবা আলী খামেনির চিকিৎসাধীন হাসপাতালে ফের মার্কিন হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার   জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৪৯ জন মুক্ত, ২৯ জন এখনও হেফাজতে   
লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৯৪)

নড়াইলের লোহাগড়ার সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের দি কাচ্চি ভাই ও স্টার কাবাব রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


লক্ষ্মীপাশা সঙ্গীত একাডেমির সভাপতি বিএম লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি'র সঞ্চালনায় প্রয়াত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন শিল্পী বাণী চক্রবর্তী, রাম নারায়ণ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান ও সাংবাদিক মো: সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব এস আলম শিপলু, জিয়াউর রহমান লোটাস, সাংবাদিক কাজী ইমরান ও প্রয়াত শিল্পীর সন্তান মো: রাজীন ঠাকুর। 


এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম কিবরিয়া, মো: চুন্নু শেখ,  হাসান খান, রাহাত বাবু, মিন্টু হক, নবাব, সাংবাদিক সবুজ সরদার, আজিজুর বিশ্বাস, মোল্যা সান্ত, সৈয়দ রাকিবসহ প্রমুখ। 


স্মরণ সভা শেষে প্রয়াত মিলু ঠাকুরের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপাশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা বাকী বিল্লা মুফতি বাকী বিল্লাহ মাহমুদী।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]