সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুই মাসে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৫০০ কোটি টাকা   সংবিধানে পুনর্বহাল হচ্ছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস   লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    পাটওয়ারীর ‘অসংলগ্ন কথাবার্তা’ বলার অভ্যাস আছে: স্বরাষ্ট্রমন্ত্রী   কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি   মোজতবা আলী খামেনির চিকিৎসাধীন হাসপাতালে ফের মার্কিন হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার   জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৪৯ জন মুক্ত, ২৯ জন এখনও হেফাজতে   
সংবিধানে পুনর্বহাল হচ্ছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ এএম   (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। একই সঙ্গে নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের কথা জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানের ৮ অনুচ্ছেদে যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি তাদের নির্বাচনি ইশতেহারেরও একটি প্রতিশ্রুতি।

গণভোটের বিষয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। ফলে সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটের প্রয়োজন হবে।

তিনি জানান, সংসদে সংশোধনী বিল পাস হওয়ার পর এ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষার বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ভবিষ্যতের কোনো সংসদ যাতে সহজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সাংবিধানিক অনুচ্ছেদে পরিবর্তন আনতেও গণভোটের বিধান রাখা যেতে পারে।

সংবিধান সংশোধনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য জোর প্রচেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় থেকে সংশোধনী বিল প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপনের আশা করা হচ্ছে। সংসদে বিলটি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী শেষে পাস হলে পরবর্তী ধাপে গণভোটের মাধ্যমে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]