সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুই মাসে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৫০০ কোটি টাকা   সংবিধানে পুনর্বহাল হচ্ছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস   লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    পাটওয়ারীর ‘অসংলগ্ন কথাবার্তা’ বলার অভ্যাস আছে: স্বরাষ্ট্রমন্ত্রী   কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি   মোজতবা আলী খামেনির চিকিৎসাধীন হাসপাতালে ফের মার্কিন হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার   জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৪৯ জন মুক্ত, ২৯ জন এখনও হেফাজতে   
বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে বিতর্ক তৈরি করেছেন সালমান মুক্তাদির: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের তোলা বিএনপির বিরুদ্ধে  বিভিন্ন অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সালমান মুক্তাদির অভিযোগ করলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা করেননি। তার ভাষ্য অনুযায়ী, সালমান বলেছেন তার কাছে কেউ চাঁদা দাবি করেনি; তবে চাঁদা চাইলে তিনি দিতেন। একই সঙ্গে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলায় এটিকে ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার দিকেও আঙুল তুলেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনায় তিনি ভুক্তভোগী হয়েছেন, সেটা আমরা দেখেছি।’

তিনি আরও বলেন, ফেসবুক লাইভে সালমান মুক্তাদিরের দেওয়া বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তার মতে, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট মামলা হলে তা তদন্ত করে দেখা হবে।

রাজধানী ও ইসিবি চত্বর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

সালমানের স্টুডিওতে হামলা

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রিয়েল এস্টেট প্রকল্পটির জমির মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ার পরই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের মালিকানাধীন ওই আবাসন প্রকল্পে থাকা স্টুডিওটির পেশাদার প্রযোজনা সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্রের বেশিরভাগই ভাঙচুর বা লুট করা হয়েছে বলে জানা গেছে।

পরে রোববার দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের বিষয়টি তুলে ধরেন সালমান মুক্তাদির।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]