সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুই মাসে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৫০০ কোটি টাকা   সংবিধানে পুনর্বহাল হচ্ছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস   লোহাগড়ায় প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত    পাটওয়ারীর ‘অসংলগ্ন কথাবার্তা’ বলার অভ্যাস আছে: স্বরাষ্ট্রমন্ত্রী   কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি   মোজতবা আলী খামেনির চিকিৎসাধীন হাসপাতালে ফের মার্কিন হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার   জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৪৯ জন মুক্ত, ২৯ জন এখনও হেফাজতে   
আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৭৩)

ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা এবং ঢাকাগামী ট্রেনের বিরতির (স্টপেজ) দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশনের যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের উন্নয়ন এবং আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের তিন লাইন বিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের জন্য রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্টেশনটিকে একটি আধুনিক ও মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা আত্রাই-রাণীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। আমাদের এলাকার সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে অবিলম্বে এখানে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি (স্টপেজ) সুনিশ্চিত করতে হবে। যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও আধুনিকায়নে রেলওয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে।

​​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম। ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।#










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]