রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ‘প্রধানমন্ত্রীর এই বক্তৃতা অনেকের মতো আমার চিন্তার খোরাক জুগিয়েছে’   শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু   ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থা কর্তৃক ক্যান্সার আক্রান্তকে আর্থিক সহায়তা প্রদান   জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা   জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক   স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: পুলিশের গাফিলতি মিললে ব্যবস্থা   “আওয়ামী লীগ সংক্রান্ত গোয়েন্দা তথ্য আমাদের কাছে পৌঁছায় না”   
সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৬৮)

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু মজনু বাহিনী জেলে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের কালামিয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ  অপহরণের ঘটনা ঘটেছে বলে বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে  জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, বনদস্যু মজনু বাহিনী শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে ৩ জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে, রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ী কয়রা ও শরণখোলা এলাকায়।

অপর ঘটনায়, একই রাতে মজনু বাহিনী সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকে একটি নৌকা ৫ টি মোবাইল ফোন ও জেলেদের খাদ্য সামগ্রী সহ রিপন (২৮) নামে এক জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অপহৃত এই জেলের বাড়ী রামপালের পেড়িখালী  গ্রামে বলে জেলের মহাজন মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন  গাজী মোবাইল ফোনে জানিয়েছেন। 

জেলে মহাজন লিটন গাজী বলেন, সর্বমোট ৪ জন জেলেকে একসাথে অপহরণের ঘটনায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই জেলে মহাজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় মোবাইল ফোনে বলেন, নারিকেলবাড়ীয় ও কালামেয়া এলাকায় ৩ জেলে অপহরণের খবর তিনি পেয়েছেন বলে জানিয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]