শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিশ্বমঞ্চে বাংলাদেশ: জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা   ঝিকরগাছায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার গুঞ্জন!   গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা    পার্বতীপুরে একই পরিবারের ৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত   পাইকড়ায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা   ঝিনাইদহ কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ   
গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ এএম   (ভিজিট : ৩০)

বাগেরহাটের শরণখোলায় মনিকা রাণী (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড) খেয়ে অসুস্থ হয়ে পড়েন মনিকা। 

স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালিন অবস্থায় বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়, এমনটাই জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

নিহত মনিকা রাণী উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাকপ্রতিবন্ধী কৃষ্ণ তড়ুয়ার স্ত্রী। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। 
তবে, কী কারণে দুই সন্তানের মায়ের এই আত্মহত্যা, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিকা রাণী দুপুরে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে ঘরের মধ্যে ছটফট করতে থাকেন। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসা চলার সময় তার মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আমির হোসেন জানান, মনিকা রাণীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসার পর ওয়াশ করার সময়ই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম সন্ধ্যায় জানিয়েছেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]