শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিশ্বমঞ্চে বাংলাদেশ: জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা   ঝিকরগাছায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার গুঞ্জন!   গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা    পার্বতীপুরে একই পরিবারের ৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত   পাইকড়ায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা   ঝিনাইদহ কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ   
ঝিনাইদহ কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ খাইরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ১৩৩)

মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে ৩৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে মোট ৩৯ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার মোট ওজন ৩ দশমিক ৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৭০০ টাকা। এছাড়া ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং আব্দুল্লাহ বাশার একই গ্রামের শামছুজ্জামানের ছেলে।

এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]