রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ‘প্রধানমন্ত্রীর এই বক্তৃতা অনেকের মতো আমার চিন্তার খোরাক জুগিয়েছে’   শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু   ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ সংস্থা কর্তৃক ক্যান্সার আক্রান্তকে আর্থিক সহায়তা প্রদান   জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা   জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক   স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: পুলিশের গাফিলতি মিললে ব্যবস্থা   “আওয়ামী লীগ সংক্রান্ত গোয়েন্দা তথ্য আমাদের কাছে পৌঁছায় না”   
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ৪৫)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পারলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) 'পুলিশ সপ্তাহ-২০২৬'-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের সহযোগীদের গ্রেফতারে পুলিশের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ও তথ্য শতভাগ কাজে লাগানোর নির্দেশ দেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং অস্থিতিশীলতা তৈরিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা গোপনে ফ্যাসিবাদের দোসরদের সহায়তা দেন, তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করতেও সরকার দ্বিধা করবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় পড়লে প্রথমেই পুলিশের দ্বারস্থ হয়। তাই কেবল অপরাধী গ্রেফতারেই নয়, মানুষের অধিকার, মর্যাদা ও রাষ্ট্রীয় আস্থা অর্জনে পুলিশকে মানবিক ও দায়িত্বশীল হতে হবে।"

তিনি আরও জানান, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায় যা দক্ষতায় আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক এবং আইন প্রয়োগে দৃঢ় ও নিরপেক্ষ থাকবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]