শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: দুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস   জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী   ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ   জাতিসংঘ অধিবেশনের মধ্যে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান   জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ   ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট   বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু   
ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ১৬১)

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার জন্য দিন ধার্য রয়েছে। এর আগে কয়েক দফা শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহত হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে কয়েকজন পলাতক, কয়েকজন কারাগারে এবং কয়েকজন জামিনে রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। আজকের শুনানিতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন কি না, সে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]