বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট   বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু   চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার   মৌলভীবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের   সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে ৫০টি স্বর্ণের বার উদ্ধার    টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার   চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া ২৩ টিয়া পাখি মুক্ত করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা   
ভোগান্তি কমাতে রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস
ভোরের পাতার ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ এএম   (ভিজিট : ৯৩)

ভোগান্তি কমাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের প্রক্রিয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গায় আবেদন করে নকশা অনুমোদন পাওয়ার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অযথা মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

২১ সেপ্টেম্বর সোমবার জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এত দিন রাজউকের নকশা অনুমোদনের জন্য ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে যেতে হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী ও রাজউকের চেয়ারম্যান এতে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এক জায়গায় আবেদন করার মাধ্যমে দ্রুত নকশা অনুমোদনের ব্যবস্থা করা হবে।

উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর বিষয়ে শেখ মজিবুর রহমান বলেন, জবাবদিহি নিশ্চিত করতেই সংসদীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করে সেগুলোর যৌক্তিকতা যাচাই করবে। কোনো ধরনের অনিয়ম, অস্বচ্ছতা বা দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযথা প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।

আবাসন সংকট ও স্বল্পমূল্যের ফ্ল্যাটের বিষয়ে তিনি বলেন, বিদ্যমান নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) নিয়ে জটিলতার কারণে অনেক ভূমি উন্নয়নকারী আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন না। বিষয়টি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন।

শেখ মজিবুর রহমান জানান, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বিধিমালা ও নগর গৃহায়ণ বিধিমালা—দুটি বিধিমালাকে আইনি রূপ দেওয়ার প্রক্রিয়া চলছে। এগুলো সংশোধিত হলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে। এতে সাধারণ মানুষের তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হবে।

অপরিকল্পিত নগরায়ণ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শেখ মজিবুর রহমান বলেন, নিয়ম মেনে ভবন নির্মাণ করেও যারা নকশা অনুমোদন নেননি, তাদের নির্দিষ্ট জরিমানা বা শাস্তির আওতায় এনে রাজউকের বিধি অনুযায়ী বৈধ করার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]