প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিট : ৪৪)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা-বাগানের বাসিন্দা জয়ত্রী ও পাপ্পু অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাস আলম এসিয়া এর সাথে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত সিএনজির ভিতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ জানান , হাসপাতালে আনার আগেই তাদের সবার মৃত্যু হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন, মরদেহের ময়নাতদন্ত ও আইনি পদক্ষেপ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।