বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট   বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু   চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার   মৌলভীবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের   সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটে ৫০টি স্বর্ণের বার উদ্ধার    টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার   চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া ২৩ টিয়া পাখি মুক্ত করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা   
চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৮৭)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
উদ্ধার হওয়া শিশু নাফিজ হোসেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। পুলিশ জানায়, মানিকুজ্জামান ও সুজিআরা দুজনেই দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরা সুজিআরা বেগম শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। পরে নাফিজের বাবা শিবগঞ্জ থানায় এ ঘটনায় মামলা করেন।

মামলার পর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নাফিজকে উদ্ধার করা হয়।

একই সময় সুজিআরা বেগম ও তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পতি নিঃসন্তান। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই তারা শিশুটিকে অপহরণ করেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। শিশুটিকে বিক্রি করা বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য তাদের ছিল না বলেও পুলিশ জানায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]