প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৩১ এএম (ভিজিট : ২৫)

ঝিকরগাছায় সীরাতুন্নবী (সা:) মাহফিলে বক্তারা বলেছেন, সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস(সা:) এঁর জীবনাদর্শ অনুসরণ ও কুরআন সুন্নাহর আলোকে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ঘুষ-দুর্নীতি,অনাচার-অশান্তি দূর করতে হলে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে।
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম নবী মুহাম্মদ। শান্তির দূত নবীজির আদর্শ ধারণ করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, মাও,খন্দকার গিয়াস উদ্দিন (বেলালী) বিশেষ বক্তার বক্তব্য রাখেন, অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান।
ইসলামী সংগীত পরিবেশনা করেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান তার শিল্পীগোষ্ঠী ও রেনেসাঁ শিল্পীগোষ্ঠী ঝিকরগাছা।
যশোর-বেনাপোল মহাসড়ক সেতু চত্বরে শুক্রবার (০২অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে সীরাত মাহফিলে পৌর আমীর মো: আব্দুল হামিদের সভাপতিত্বে,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম ও জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
জামায়াতের ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, সহকারি সেক্রেটারি অধ্যাপক মাও, মশিউর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি এডভোকেট আবেদুর রহমান।
অনুষ্ঠানের সংগঠনের পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।