শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় সিরাত মাহফিল (সা:)অনুষ্ঠিত   টাঙ্গাইলে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিচ্ছে!   রাজধানী গৌড়ের সোনা মসজিদ সুলতানী স্থাপত্যের নিদর্শন   ক্রীড়া ও ব্যবসা অঙ্গনে পরিচিত মুখ হাবিব উল্লাহ ডনকে জন্মদিনের শুভেচ্ছা   তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক   বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই   জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে   
রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙছে: নাদিয়া পাঠান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা ক্রমেই অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি সতর্ক করে বলেছেন, ধৈর্যের সীমা পেরিয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কারও কাম্য নয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

রুমিন ফারহানার সমালোচনা করে নাদিয়া পাঠান বলেন, বিএনপি তাঁকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দিয়েছিল। কিন্তু বর্তমানে তিনি দলের প্রতি অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন বলে মনে করেন নাদিয়া।

তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের বিষয়গুলো এবং দলের বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো, আর তিনি সেগুলোই জনগণের সামনে তুলে ধরতেন।

রুমিন ফারহানার পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়ে বক্তব্যের প্রসঙ্গ টেনে নাদিয়া বলেন, তিনি প্রায়ই ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে’ বলে মন্তব্য করেন। নাদিয়ার প্রশ্ন, নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম উল্লেখ করার প্রয়োজন কেন?

শেখ হাসিনার সঙ্গে রুমিন ফারহানার বক্তব্যের তুলনা করে নাদিয়া পাঠান বলেন, অতীতে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যেভাবে মন্তব্য করতেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যেও তিনি তেমন মিল দেখতে পাচ্ছেন।

তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে নাদিয়া বলেন, তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন—এমন বক্তব্য দেওয়ার ভিত্তি কী? তিনি প্রশ্ন তোলেন, রুমিন ফারহানা কি তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক?

উল্লেখ্য, নাদিয়া পাঠান পাপন বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]