শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ১০৯)

যশোরের ঝিকরগাছার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্যদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিদ্যালয়ের "বেগম রোকেয়া মঞ্চ" প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক  এম.সাইফুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

 পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: মহিদুল ইসলাম,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরুল আমীন মুকুল, সংবর্ধিত শিক্ষার্থী সারজিৎ তাবাসসুম, রূপকথা তাহেরি,  সারিকা সাঈদ, হুমায়ুন বিনতে আলেয়া প্রমূখ। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের বরণ এবং শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী, অভিভাবক,পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৮৮জন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]