বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আউটসোর্সিংয়ের সংশোধিত নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট   নিজ নির্বাচনী এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের   ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা   লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল রানা লাক্সমি   মরিয়মের মৃত্যুর মামলায় আপস, এমপি গাজী নজরুলের জামিনে আপত্তি নেই   মিয়ানমার জান্তার বিমান হামলা, বাংলাদেশের সীমান্তের কাছে নিহত ৫০   নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার   
বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছিফুর রহমানের মৃত্যুতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ১২২)

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর মহানগর শাখা।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সগীর আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ আহমেদ নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা খন্দকার আছিফুর রহমান তোতার সাংবাদিকতা ও বিএমএসএসকে এগিয়ে নিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বক্তারা বলেন, খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যু সাংবাদিক সমাজ ও বিএমএসএসের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও অবদান সংগঠনের সদস্যদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএমএসএসের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]