বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আউটসোর্সিংয়ের সংশোধিত নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট   নিজ নির্বাচনী এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের   ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা   লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল রানা লাক্সমি   মরিয়মের মৃত্যুর মামলায় আপস, এমপি গাজী নজরুলের জামিনে আপত্তি নেই   মিয়ানমার জান্তার বিমান হামলা, বাংলাদেশের সীমান্তের কাছে নিহত ৫০   নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার   
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে।

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৫১, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ৭১, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন ও ৬৬৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]