বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: তারেক রহমানের ভারত সফর ঘিরে ফের কূটনৈতিক তৎপরতা: টাইমস অব ইন্ডিয়া   প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন   নিরাপত্তা শঙ্কায় নতুন এআই মডেলের প্রকাশনা পিছিয়ে দিল ওপেনএআই   আলোচনা ইতিবাচক, তারেক রহমানের ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানে চেষ্টা   ফ্ল্যাটের চুক্তিতে হামলায় নেতৃত্ব দেয় শাহরিয়া   পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহর দাফন   আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব   
তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সফরের সময়সূচি নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সফর নিয়ে চলমান আলোচনার কথা জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। বিষয়টি এগিয়ে যাচ্ছে এবং সফরটি নিয়ে তিনি আশাবাদী।

সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নিশ্চিত করেননি ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যথাসময়ে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

এর আগে জুলাই ও সেপ্টেম্বরেও ভারতীয় হাইকমিশনার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং নয়াদিল্লি এ সফরের ব্যাপারে আশাবাদী।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনো দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]