বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: তারেক রহমানের ভারত সফর ঘিরে ফের কূটনৈতিক তৎপরতা: টাইমস অব ইন্ডিয়া   প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন   নিরাপত্তা শঙ্কায় নতুন এআই মডেলের প্রকাশনা পিছিয়ে দিল ওপেনএআই   আলোচনা ইতিবাচক, তারেক রহমানের ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানে চেষ্টা   ফ্ল্যাটের চুক্তিতে হামলায় নেতৃত্ব দেয় শাহরিয়া   পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহর দাফন   আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব   
আলোচনা ইতিবাচক, তারেক রহমানের ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানে চেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। সফর নিয়ে নানা আলোচনা থাকলেও সরকার বাস্তবতার ভিত্তিতে এগোচ্ছে।

তিনি বলেন, ‘যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক।’

দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম সৌজন্য সাক্ষাৎ জানিয়ে হুমায়ুন কবির বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক, ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]