বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: তারেক রহমানের ভারত সফর ঘিরে ফের কূটনৈতিক তৎপরতা: টাইমস অব ইন্ডিয়া   প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন   নিরাপত্তা শঙ্কায় নতুন এআই মডেলের প্রকাশনা পিছিয়ে দিল ওপেনএআই   আলোচনা ইতিবাচক, তারেক রহমানের ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানে চেষ্টা   ফ্ল্যাটের চুক্তিতে হামলায় নেতৃত্ব দেয় শাহরিয়া   পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহর দাফন   আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব   
নবাবগঞ্জের আফতাবগঞ্জে একইদিন ৬ শিক্ষার্থীকে নির্যাতন!
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ১৭৬)

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জে ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক উম্মে কুলসুম লিপি'র বিরুদ্ধে একইদিন ৬ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)স্কুল চলাকালীন সময়ে ঘটে এই ঘটনা।

এই নির্যাতনের ঘটনায় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী মোস্তাককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতেও দেখা গেছে।এই ঘটনায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবেও জানিয়েছেন আহত শিক্ষার্থী মোস্তাকের পিতা সোহাগ রহমান।এই শিশু শিক্ষার্থীর অভিভাবক এই ঘটনার বিচার চান।

এই ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর(শনিবার) প্রতিষ্ঠানটির প্রধান উম্মে কুলসুম লিপি'র সাথে সরেজমিনে গিয়ে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের কে দুষ্টামি করার জন্য শাসন করেছেন বলে স্বীকার করেন।পাশাপাশি তিনি এও বলেন,এটি তার অন্যায় হয়েছে।এজন্য তিনি উপস্থিত সংবাদ কর্মীদের সামনে ভুল স্বীকার করেন।

কথা হয় অপর এক অভিভাবকের সাথে-তিনি বলেন,এই লিপি ম্যাডাম যখন-তখন প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের কে মারডাং করেন।ইতিপূর্বেও এ ধরনের একটি ঘটনায় তিনি ক্ষমা চেয়েছিলেন।ক্ষমা চেয়ে সে যাত্রায় তিনি বেঁচে যান।আবারো ক্ষমা চাওয়ার পরেও পুনরায় তিনি একই ঘটনা ঘটালেন।এই ঘটনার বিচার চাই আমরা।

এ বিষয়ে আজ রোববার মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্ভবত এ বিষয়ে একটি অভিযোগ এসেছে আমার দপ্তরে। আমি গত বৃহস্পতিবার জেলা মিটিংয়ে থাকায় সেটা দেখার সুযোগ হয়নি। তবে এটা সত্য প্রাথমিকের শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে প্রহার করা যাবেনা। এটি হয়ে থাকলে চরম অন্যায় হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]