বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: তারেক রহমানের ভারত সফর ঘিরে ফের কূটনৈতিক তৎপরতা: টাইমস অব ইন্ডিয়া   প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন   নিরাপত্তা শঙ্কায় নতুন এআই মডেলের প্রকাশনা পিছিয়ে দিল ওপেনএআই   আলোচনা ইতিবাচক, তারেক রহমানের ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানে চেষ্টা   ফ্ল্যাটের চুক্তিতে হামলায় নেতৃত্ব দেয় শাহরিয়া   পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহর দাফন   আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব   
চাপ নয়, জাতীয় স্বার্থেই অন্য দেশের সঙ্গে নেগোসিয়েশন করবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। কোনো দেশের শর্ত বা চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের প্রয়োজন বিবেচনা করেই বিদেশি বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ বোয়িং কিংবা এয়ারবাস কিনলে তা দেশের স্বার্থ ও প্রয়োজনের ভিত্তিতেই কেনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিএনপিকে ‘চাঁদাবাজ’ হিসেবে ট্যাগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ নিয়ে রাজনীতি হচ্ছে। এনসিপিও বিএনপিকে নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছে। চাঁদাবাজদের একটি তালিকা সরকারের কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশে এলপি গ্যাসের সংকট নেই বলেও দাবি করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কেউ মজুত করে কৃত্রিমভাবে এলপি গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের অস্থিরতা ছিল, বর্তমানে সেই পরিস্থিতি নেই। দেশে যেসব সমস্যা রয়েছে, সেগুলোও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]