প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান ও অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। পূর্বঘোষণা ছাড়াই রাত ১২টার পর এসব ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে যান তিনি।
পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনকালে মন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান ও মুদ্রণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রেখে মুদ্রণকাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।