শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বুড়িগঙ্গা-তুরাগ দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিংয়ে পরিবেশ অধিদপ্তর    প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন ফুল, নিলেন দোয়া   গোয়েন্দা প্রতিবেদন পেয়ে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়   নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী   ইরানের ঐক্য ও অগ্রগতির অন্যতম শক্তি নামাজ: মোজতবা খামেনি   মুহুরী-কহুয়া বাঁধে বন্যার দুর্ভোগ কমবে, আশা প্রধানমন্ত্রীর    শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান   
ঝিনাইদহ কালীগঞ্জে বাস-বাইক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১
মোঃ খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৯৫)

বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ

বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ

ঝিনাইদহ কালীগঞ্জে বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে আব্দুস সামাদ হোসেন নামে এক পৌর কর্মকর্তা নিহত হয়েছেন। 


এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে কুষ্টিয়া-যশোর মহাসড়কের আবির হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সামাদ হোসেন কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে আসা রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।


পরে বাসটি একটি প্রচারকাজে ব্যবহৃত ইজিবাইককে ধাক্কা দিলে এর চালকও গুরুতর আহত হন। মোটরসাইকেলের অপর আরোহীও আহত হয়েছেন।


আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]