প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম (ভিজিট : ৪৮)

সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি দিয়ে সার সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা মারাত্মক সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে।
হরমুজ প্রণালিবিষয়ক জাতিসংঘের টাস্কফোর্সের প্রধান ও সংস্থাটির আন্ডার-সেক্রেটারি-জেনারেল জর্জ মোরেইরা দা সিলভা সতর্ক করে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে উন্নয়নশীল দেশগুলোর জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে।
তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের সার সরবরাহের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশগুলোর অনেকগুলোর অর্থনীতি অত্যন্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ। এসব দেশের মধ্যে সুদান, সোমালিয়া, মোজাম্বিক ও তানজানিয়ার নাম উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, সার সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে। এর ফলে খাদ্য উৎপাদন ও সরবরাহে চাপ বাড়ার পাশাপাশি দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।