প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ এএম (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি
ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে আন্দোলন জোরালো হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্তত ৫ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। এতে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আগামী মঙ্গলবার ধর্মঘটে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি উত্তপ্ত না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে প্যারিসের দরিদ্র উপশহরগুলোতে এ বিক্ষোভের সূচনা হয়। বৃহস্পতিবার আগামী বছরের জাতীয় বাজেট ঘোষণার পর আন্দোলন আরও জোরালো হয়ে প্যারিসসহ দেশটির বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।