সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ   সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান সম্ভব নয়: আরাগচি   প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয়   টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২   সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান   দেড় দশক পর চাকরিতে ফিরলেন হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদকের কর্মকর্তা   ট্রাম্প-তারেকের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন   
এসএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১০ এএম   (ভিজিট : ৪৩২)

চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছেন রওজাতুল বেহেশত তুবা। 

তুবার পিতা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার মাতা হুরে জান্নাত ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। 

তুবার এই অসাধারণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে যেন তিনি আত্মনিয়োগ করতে পারেন, সেলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। 

তুবার পরিবার বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছেন। তাদের পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]