প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:১৫ এএম (ভিজিট : ৪০)

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। বিএনপির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং মনোনয়ন অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এর পরই নতুন দায়িত্বে রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ‘আমরা বিএনপি পরিবার’। অভিনন্দন বার্তায় সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে রুহুল কবির রিজভী দলের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে তারা বলেন, নতুন দায়িত্বে রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
উল্লেখ্য, এর আগে রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি আগস্টে তিনি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।
‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নতুন দায়িত্বে রুহুল কবির রিজভীর সফলতা কামনা করা হয়।