বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস   জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করে রাষ্ট্র গড়তে চায় বিএনপি   হেডিংলি টেস্ট: রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান   ডপলার রিসার্চের জরিপ: তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ   এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট   বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারি তদারকিতে   বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন ভোট   
বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারি তদারকিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:২২ এএম   (ভিজিট : ৬৭)

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইংরেজিমাধ্যম স্কুলকে সরকারি তদারকি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

ববি হাজ্জাজ বলেন, দেশের সব বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ইংরেজিমাধ্যম ও অন্যান্য প্রাইভেট বিদ্যালয়কে পর্যায়ক্রমে অধিদপ্তরের তদারকি ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু করতে পারবে না।

তিনি জানান, নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে তা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে নিবন্ধন প্রক্রিয়া যাতে সহজ ও হয়রানিমুক্ত করা যায়, সে বিষয়েও কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, কেউ ইচ্ছামতো বাড়ির গ্যারেজ, দোতলা কিংবা তিনতলায় স্কুল খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। বিদ্যালয়গুলো নির্ধারিত নীতিমালা মানছে কি না, শ্রেণিকক্ষের আকার যথাযথ কি না এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলার জায়গা রয়েছে কি না এসব বিষয় তদারকি করা হবে।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোন বই পড়ানো হচ্ছে, শিক্ষাক্রমে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং শিক্ষকরা কী ধরনের প্রশিক্ষণ পেয়েছেন এসব বিষয়ও নজরদারির আওতায় থাকবে বলে জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রশিক্ষণবিহীন শিক্ষক যেন শ্রেণিকক্ষে পাঠদান না করেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এর আগে গত জুনেও প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষাধারা রয়েছে। এসব ধারার শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ নিশ্চিত করতে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]