মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা   তারেক রহমানের ভারত সফরে ঢাকার কঠিন শর্ত, হাসিনার প্রত্যর্পণই ‘রেড লাইন’   ডারউইনে ইতিহাস, মিরাজের প্রশংসায় কিংবদন্তিরা   দারাজে ‘সিবিডি তেল’ নামে মাদক বিক্রি, বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার   রাজস্ব বাড়াতে নতুন কৌশল, এনবিআরকে প্রধানমন্ত্রীর নজরদারির বার্তা   শাপলা চত্বর মামলায় আজিজকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চায় ট্রাইব্যুনাল   বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ   
শাপলা চত্বর মামলায় আজিজকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চায় ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪২ এএম   (ভিজিট : ১০৪)

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমোমুখি করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিঠিতে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, জেনারেল (অব.) আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে তারা জানতে পেরেছেন। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের বাইরে অবস্থানরত মামলার অন্যান্য পলাতক আসামিকেও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]