শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় সিরাত মাহফিল (সা:)অনুষ্ঠিত   টাঙ্গাইলে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিচ্ছে!   রাজধানী গৌড়ের সোনা মসজিদ সুলতানী স্থাপত্যের নিদর্শন   ক্রীড়া ও ব্যবসা অঙ্গনে পরিচিত মুখ হাবিব উল্লাহ ডনকে জন্মদিনের শুভেচ্ছা   তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক   বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই   জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে   
দারাজে ‘সিবিডি তেল’ নামে মাদক বিক্রি, বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:০২ এএম   (ভিজিট : ১০৪৫)

দারাজে নিষিদ্ধ তরল মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার আনিসুর রহমান ও তাঁর কাছ থেকে জব্দ করা বিভিন্ন সরঞ্জাম

দারাজে নিষিদ্ধ তরল মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার আনিসুর রহমান ও তাঁর কাছ থেকে জব্দ করা বিভিন্ন সরঞ্জাম

অনলাইন মার্কেটপ্ল্যাটফর্ম দারাজে বিজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগে রাজধানীর বাড্ডা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (৪০) নামে এক কেমিস্টকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর কাছ থেকে ৬২০ মিলিলিটার টিএইচসি-সমৃদ্ধ তরল মাদক উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দারাজে ‘সিবিডি তেল’ নামে ওই তরল পদার্থ বিক্রির তথ্য পাওয়ার পর কর্মকর্তারা ক্রেতা সেজে তা সংগ্রহ করেন। পরে রাসায়নিক পরীক্ষায় তরলটিতে উচ্চমাত্রার টিএইচসি (টেট্রাহাইড্রোক্যানাবিনল) থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর আরও তিন বোতল মাদকের অর্ডার দিয়ে অভিযান চালানো হয়।

গত ১৬ আগস্ট রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ওই পার্সেল পৌঁছে দিতে এসে দারাজের এক ডেলিভারিম্যান আটক হন। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার পূর্ব পদরদিয়া আলীনগর, সাঁতারকুল এলাকার একটি চারতলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকেই আনিসুর রহমানকে আটক করা হয়।

অভিযানে ৬২০ মিলিলিটার টিএইচসি, মাদক প্রস্তুত ও প্যাকেটজাত করার সরঞ্জাম, ৫০টি ছোট কাচের বোতল, দারাজের লোগোযুক্ত পলিথিন প্যাকেট, কম্পিউটার ও মুঠোফোন উদ্ধার করা হয়। ডিএনসির তদন্তসংশ্লিষ্টদের দাবি, আনিসুর দীর্ঘদিন ধরে অনলাইনে এ মাদক বিক্রি করে আসছিলেন এবং গত পাঁচ বছরে প্রায় ৪০৫ বোতল মাদক বিক্রির তথ্য পাওয়া গেছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, আনিসুর পেশায় একজন কেমিস্ট। তিনি সাবান তৈরির ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তদন্তে আরও জানা যায়, এসব মাদক অবৈধভাবে ভারত থেকে দেশে আনার পর ‘সিবিডি তেল’ বা ‘অ্যারোমেটিক অয়েল’ নামে অনলাইনে বিক্রি করা হতো।

এ ঘটনায় ১৭ আগস্ট বাড্ডা থানায় মামলা করা হয়েছে। মামলায় আনিসুর রহমানের পাশাপাশি দারাজের ব্যবস্থাপনা পরিচালককেও আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ জানিয়েছেন, অনলাইনে মাদক কেনাবেচা আইনগত অপরাধ এবং এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]