বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস   জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করে রাষ্ট্র গড়তে চায় বিএনপি   হেডিংলি টেস্ট: রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান   ডপলার রিসার্চের জরিপ: তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ   এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট   বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারি তদারকিতে   বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন ভোট   
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:১৭ পিএম   (ভিজিট : ৭৫)

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে এ বৈঠক শুরু হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দলের সংসদ সদস্যদের অবস্থান, ভোটের প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

 রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য।
প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ভোটাভুটির পরিস্থিতি তৈরি হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]