বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস   জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করে রাষ্ট্র গড়তে চায় বিএনপি   হেডিংলি টেস্ট: রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান   ডপলার রিসার্চের জরিপ: তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ   এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট   বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারি তদারকিতে   বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন ভোট   
স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ১২৮)

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। বিষয়টি দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে স্বামীর মৃত্যুর পর দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান। পরে মায়ের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। শুরুতে চার দিনের প্যারোল চাওয়া হলেও জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি ঢাকায় গিয়ে স্বামী তৌফীক নাওয়াজের মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন এবং তার জানাজা ও দাফনে অংশ নেবেন। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরতে হবে।

ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

মৃত্যুকালে তার বয়স নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য এসেছে; তবে তার মৃত্যুর সময় রাত ১০টা ২৭ মিনিট বলে হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামীর অসুস্থতার সময়ও তাকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল তবে তখন সেই আবেদন মঞ্জুর হয়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]