বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস   জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করে রাষ্ট্র গড়তে চায় বিএনপি   হেডিংলি টেস্ট: রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান   ডপলার রিসার্চের জরিপ: তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ   এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট   বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারি তদারকিতে   বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন ভোট   
দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:২৫ পিএম   (ভিজিট : ৮৫)

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বুধবার (১৯ আগস্ট) সকালে দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার। পরে সকাল ১০টার দিকে তারা দুদকের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দুদক সচিব, মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার পাশাপাশি দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি জানান, নতুন কমিশন কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর কমিশনটি শূন্য হয়ে যায়। এরপর নতুন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে সরকার। কমিটি কয়েক দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের নাম চূড়ান্ত করে।

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পূর্ণাঙ্গ নেতৃত্বে ফিরল দুর্নীতি দমন কমিশন। এখন দুর্নীতি দমন, অর্থপাচার প্রতিরোধ এবং দুর্নীতির অভিযোগ তদন্তে নতুন কমিশনের কার্যক্রমের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]