শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট   ইরানকে সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের   নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর   সৌদি বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি   ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলছে, জানালেন তামিম   ঝিনাইদহে মেসে বাজার করা নিয়ে বিরোধ, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত   রিজভীকে নতুন দায়িত্বে পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’র অভিনন্দন   
রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২২ পিএম   (ভিজিট : ৩৮)

জিয়া উদ্যানে মা-বাবার  কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে জিয়া উদ্যানে পৌঁছে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের আগে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। এরপর রাতে তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত ও দোয়া শেষে প্রধানমন্ত্রী গুলশানে তাঁর কার্যালয়ের উদ্দেশে রওনা হন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]