শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট   ইরানকে সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের   নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর   সৌদি বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি   ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলছে, জানালেন তামিম   ঝিনাইদহে মেসে বাজার করা নিয়ে বিরোধ, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত   রিজভীকে নতুন দায়িত্বে পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’র অভিনন্দন   
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:০৬ এএম   (ভিজিট : ৪১)

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এরপর প্রধানমন্ত্রী তার নিজ আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন এবং সব ভোটই বৈধ হিসেবে গণ্য হয়।

ফল ঘোষণার পর জাতীয় সংসদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুলও হাত তুলে সংসদ সদস্যদের অভিবাদন জানান।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানসহ বিরোধী দলের সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল একে অপরকে আলিঙ্গনও করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা ২ মিনিটে। ফল ঘোষণার পর নির্বাচন কর্মকর্তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]