শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: ঢাকা বোর্ডের ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট   ইরানকে সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের   নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর   সৌদি বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের ড্রোন হামলার দাবি   ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলছে, জানালেন তামিম   ঝিনাইদহে মেসে বাজার করা নিয়ে বিরোধ, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত   রিজভীকে নতুন দায়িত্বে পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’র অভিনন্দন   
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ৪৫)

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় ড. মুহাম্মদ ইউনূস নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অভিনন্দনবার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।

 সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি আশা করেন।

শুভেচ্ছাবার্তায় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]