শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হলেন প্রকৌশলী হাসান মাহমুদ   নিজেকে ‘দ্য গ্রেটেস্ট’ বললেন ট্রাম্প, বাইডেন-ওবামাকে রাখলেন ‘ফেইলিয়রস’ তালিকায়   জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের   ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা   কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী   মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের   ২০৩০-এর মধ্যে সর্বজনীন আইনি পরিচয় নিশ্চিত করার চ্যালেঞ্জ   
জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ১৩৩)

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো মাত্র ছয় মাস সময় পার হয়েছে। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

আব্দুস সালাম আরও বলেন, সরকারকে কাজ করার সুযোগ না দিয়ে ছয় মাস না পেরোতেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]