শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শোক   শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য   দেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা   
ফিটনেসবিহীন যানবাহন বন্ধের কড়া হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৪০)

রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান শফিকুল ইসলাম। 

পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম বর্জ্য ব্যবস্থাপনায় কর্মরত অবস্থায় আজ সকালে মধ্য বাড্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।

ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর সঙ্গে আলোচনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। 

শফিকুল ইসলাম মিল্টন বলেন, এ রকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রশাসক নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং শেফালী বেগমের এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়।

শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এ সময় নিহত পরিচ্ছন্নতা কর্মীর বাসায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]