শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী নাকি বিমসটেক সভাপতির আমন্ত্রণ? প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল!   নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা, আহত ২ জন   আগামী চার সপ্তাহ ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে   সাবেক হাইকমিশনারের মৃত্যুতে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শোক   শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য   দেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা   
এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো গাজী সালাউদ্দিন তানভীরকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:০৪ পিএম   (ভিজিট : ৫৩)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে দাখিল করতে হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]