শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ   শপথের আগে জিয়া-খালেদার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল   নায়করাজকে হারানোর ৯ বছর পূর্ণ হল    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ   হাসপাতাল থেকে আবারও কারাগারে ইমরান খান   দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ সন্ধ্যায়   পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প   
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, রাতে শপথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৫০৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন চার মন্ত্রী হলেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, নতুন সদস্যদের যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য মন্ত্রণালয়।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরপরই নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ আয়োজন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্ত্রিসভায় নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]