বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের কাছে অপমানিত হয়েই অস্ট্রেলিয়া এমন পিচ বানিয়েছে: গাভাস্কার   রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির   ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প   ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি   বঙ্গোপসাগরে ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড   দেশে যে সংকট চলছে তা আমাদের নয়- পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী   রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের জনপ্রিয়তা বাড়ছে   
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ৫২)

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা নিয়ে করা চুক্তিটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো হয়েছে। তবে রিয়াদকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দিতে হবে, চুক্তি কার্যকরের ক্ষেত্রে এটিই মূল শর্ত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি গত জুলাইয়ে সম্পন্ন হয়। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করতে পারবে। সোমবার চুক্তিটি কংগ্রেসে পাঠানো হয়েছে।

মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেওয়া পর্যন্ত চুক্তিটি এগিয়ে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ২০২০ ও ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সম্পর্ক স্বাভাবিক হয়। সৌদি আরব এখনো এই চুক্তিতে যোগ দেয়নি।

২০২৩ সালে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা তৈরি হলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সেই প্রক্রিয়া থমকে যায়। সৌদি আরবের অবস্থান হলো, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি ‘অপরিবর্তনীয় পথ’ নিশ্চিত করতে হবে।

এদিকে প্রস্তাবিত পারমাণবিক চুক্তিটির মেয়াদ ৩০ বছর। এর আওতায় সৌদি আরবে এপি১০০০ (AP1000) ধরনের পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় কয়েক হাজার কোটি ডলার হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

চুক্তিটি এখন মার্কিন কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। কংগ্রেসের হাতে এটি পর্যালোচনার জন্য ৯০টি অধিবেশন দিবস থাকবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]